শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার

নারী দিবসে ১০ জন নারীকে সম্মানিত করলো পপ অফ কালার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২১৩ সময় দেখুন
নারী দিবসে ১০ জন নারীকে সম্মানিত করলো পপ অফ কালার


১০ জন সফল নারীকে সম্মাননা দিল নারীদের নিয়ে কাজ করা ফিমেল কমিউনিটি পপ অফ কালার। আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত “রেইসিং অ্যাওয়ারেনেস এগেইনস্ট বায়াস” শীর্ষক অনুষ্ঠানে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ১০ জন উদ্যমী নারীর হাতে সম্মাননা তুলে দেন পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের পরিচালক পারিসা শামীম এবং সিটি ব্যাংকের সিটি আলো ডিপার্টমেন্টের প্রধান মারিয়াম জাভেদ জুহি।
সম্মাননাপ্রাপ্ত ১০ জন হলেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম, মেকওভার আর্টিস্ট সাবিহা সাবরিন, ডা: নাফি ইসলাম, ডা: মাশিয়াত মাসুদ মোমো এবং উদ্যোক্তা মিথিলা ইসলাম, রেহনুমা বৃষ্টি, তনিমা রহমান, তানজিনা আক্তার, সামিরা চৌধুরী, তারিন আক্তার।

সম্মাননা প্রদান সম্পর্কে অফ কালার এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, প্রতিবছর মার্চ মাসের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।নারীদেরকে তাদের অধিকার গুলো সম্পর্কে অবগত এবং সচেতন করাই এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক নারী দিবসে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে কয়েকবছর থেকেই আড়ম্বরপূর্ণ ভাবে উদযাপন করে আসছি আমরা।

তিনি আরও বলেন,
সব সময় আমরা খুব উপরে উঠে যাওয়া প্রতিষ্ঠিত মানুষের গল্প গুলো শুনি। এর পাশাপাশি খুব সাধারণ কিছু মেয়ে আছেন যারা প্রত্যেকে প্রচন্ড রকম বাধা ভেঙে ভাল পর্যায়ে এসেছেন। খুব বেশি সাপোর্ট তারা পাননি। তাই তাদের গল্প আমরা সবাইকে জানাতে চাই, অনুপ্রাণিত করতে চাই। এরকম দশজনকে আমরা সম্মাননা প্রদান করছি।

উল্লেখ্য,
অফ কালার বাংলাদেশের অন্যতম একটি রেজিস্টার্ড ফিমেল কমিউনিটি। ২০১৪ সালে শুরু হওয়া এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হল শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে মেয়েদেরকে স্বাবলম্বী করতে বিনামূল্যে সাহায্য করা। এই লক্ষ্যে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্টসহ এবং বিভিন্ন ধরনের চ্যারিটি নিয়মিত করছে পপ অফ কালার। গত আট বছরে ১৫ হাজারের বেশি মেয়েকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে পপ অফ কালার। স্বাবলম্বী হওয়ার জন্য মোটিভেশন এবং গাইডলাইন দেবার পাশাপাশি প্রোডাক্টের সোর্স এবং প্রোডাক্টকে কাস্টমারের কাছে পৌছানোর জন্য প্রমোশন, মার্কেটিংসহ সবগুলো কাজ বিনামূল্যে করে থাকে পপ অফ কালার। ফেসবুক, ইন্সটাগ্রাম মিলিয়ে ১ লাখ ৪৪ হাজার নারীর একটি পরিবার পপ অফ কালার।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর