বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে – খাদ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪২১ সময় দেখুন
করোনা প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবে – খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা প্রতিরোধে সকলকে এক সাথে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী। এছাড়াও শতভাগ মাস্ক নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি পালন সহ সরকারী নির্দেশনা মানার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
এমতাবস্থায় হাসপাতালে রোগী সেবার নিমিত্তে কোন জিনিসের ঘাটতি থাকলে তা আমাকে জানান। আমি সর্বাত্তক চেষ্টা করবো সেসব ঘাটতি পূরনের জন্য। সাপাহার উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভায় ভার্চ্যুয়ালী সভার সভাপতিত্বে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এম্বুলেন্সের উদ্বোধন ঘোষনা করা হয়।
রবিবার বেলা ১১টায় সাপাহার,পোরশা নেয়ামতপুরে স্ব স্ব উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ভার্চ্যুয়ালী যুক্ত থেকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সাপাহার,পোরশা,নেয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, মন্জুর মোর্শেদ, ফ‌রিদুল ইসলাম, স্ব স্ব উপ‌জেলা নির্বাহী অ‌ফিসারগন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তাগন, এবং স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,ইউ‌পি চেয়ারম‌্যানগন সহ স্থানীয় নের্তৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর