শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

[১] আজ ১ আগস্ট থেকে ট্যুরিস্টদের জন্য সৌদি আরবের সীমান্ত উম্মুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৬৭ সময় দেখুন
[১] আজ ১ আগস্ট থেকে ট্যুরিস্টদের জন্য সৌদি আরবের সীমান্ত উম্মুক্ত


[১] আজ ১ আগস্ট থেকে ট্যুরিস্টদের জন্য সৌদি আরবের সীমান্ত উম্মুক্ত

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি: [২] করোনা ভ্যাকসিন এর সকল ডোজ গ্রহণ করা অথবা করোনাভাইরাসে আক্রান্ত না থাকা ট্যুরিস্টদের জন্য আজ ১ আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে সৌদি আরবের সকল সীমান্ত। সৌদি আরবে ভ্রমণের পূর্বে ভ্যাকসিন গ্রহণ করার ফলে ভাইরাস থেকে সম্পুর্ণ সুরক্ষিত ট্যুরিস্টদের যদি ভ্রমণের ৭২ ঘন্টা পূর্বে করোনাভাইরাস পরীক্ষা করেন এবং এই পরীক্ষার করোনা নেগেটিভ সার্টিফিকেট লাভ করেন, তবে তিনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।এতে করে সেসকল ব্যক্তি দের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন থাকতে হবে না।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সৌদি আরবের ট্যুরিজমন্ত্রণালয় আজ ১ আগস্ট থেকে সৌদি আরবের ভিসা সম্বলিত সকল ভ্রমণকারীর জন্য উম্মুক্ত করবে সৌদি আরবের সকল সীমান্ত।

[৪] সৌদি আরবে ভ্রমণকারীদের মুকিম পোর্টালে নিজেদের করোনা ভ্যাকসিন গ্রহণ এর অবস্থা রেজিস্ট্রেশন করতে হবে।

[৫] মুকিম এপ্লিকেশনে রেজিস্ট্রেশনের পাশাপাশি তাওয়াক্কালনা এপ্লিকেশনেও রেজিস্ট্রেশন করে করোনা ভ্যাকসিন গ্রহণ বা হেলথ স্ট্যাটাস প্রদান করতে হবে, এবং যেকোন প্রতিষ্ঠান, শপিং মল, ইত্যাদিতে প্রবেশ এর সময় তাওয়াক্কালনা এপ্লিকেশনে হেলথ স্ট্যাটাস প্রদর্শন করতে হবে।

[৬] করোনা ভ্যাকসিনের ফাইজান, এস্ট্রাজেনেকা, মডার্না এর মধ্যে যেকোন কোম্পানির ভ্যাকসিন এর দুটি ডোজ, অথবা জনসন এন্ড জনসন ভ্যাকসিন এর একটি ডোজ গ্রহণ করেছেন, তাদেরকে সৌদি আরবে করোনাভাইরাস থেকে সম্পূর্ন সুরক্ষিত হিসেবে গন্য করা হবে ও যদি কেউ সিনোফার্ম অথবা সিনোভ্যাক এর ভ্যাকসিন এর দুটি ডোজ গ্রহণ করে থাকেন, তবে তিনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, তবে উপরে উল্লেখিত ভ্যাকসিন চারটির মধ্য থেকে যেকোন একটির একটি ডোজ গ্রহণ করতে হবে।

[৭] সকল ভ্রমণকারীদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর প্রদত্ত নির্দেশনা ও করোনা সতর্কতা মেনে চলতে হবে। ভ্রমণকারীদের সর্বদা ফেস মাস্ক পরিধান করে থাকতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর