মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Reliance আনছে JioAirFiber, আপনার কী লাভ হবে জেনে নিন এখনই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দেখুন
Reliance আনছে JioAirFiber, আপনার কী লাভ হবে জেনে নিন এখনই


#নয়া দিল্লি:  ভারতে ইন্টারনেট পরিষেবা মানচিত্র আমুল বদলে যেতে চলেছে, অন্তত তেমনই ইঙ্গিত দিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। গতির পাশাপাশি প্রকরণও কি বদলে যেতে পারে? ওয়াকিবহাল মহলের ধারণা সে বিষয়েই নতুন করে পরিকল্পনা করতে শুরু করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited)।

অক্টোবরের মধ্যে দিল্লি, মুম্বই, কলকাতায় চালু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার রিলায়েন্স তাদের বার্ষিক সাধারণ সভা (Reliance Industries AGM 2022) থেকে এমনই ঘোষণা করেছে। শুধু তাই নয়, সংস্থার তরফে নতুন JioAirFiber নামে এক পরিষেবার ইঙ্গিতও দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই পরিষেবা আসলে গ্রাহকের কাছে পৌঁছে দেবে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। আর এর জন্য তারের প্রয়োজনীয়তাও থাকবে না।

Jio দাবি করেছে যে তারা একটি JioAirFiber গেটওয়ে তৈরি করেছে। এটি আসলে একটি তারবিহীন যন্ত্র বা ‘ওয়্যারলেস ডিভাইস’ যা True 5G (Standalone 5G) ব্যবহার করে অতি-উচ্চ-গতি ইন্টারনেট ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকায় একটি Wi-Fi হটস্পট তৈরি করে কাজ করতে পারবে।

আরও পড়ুন:  রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন? না সিনেমা নয়, বাস্তব! ভাইরাল ভিডিও চমকে দেবে

সংস্থার তরফে আকাশ আম্বানি (Akash Ambani) বলেন, ‘এর আমরা সাহায্যে একাধিক ভিডিও স্ট্রিম করতে পারি, একই সময়ে একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল দেখাতে পারি এবং তাও আল্ট্রা-হাই ডেফিনিশনে। পাশাপাশি ইচ্ছেমতো বেছে নিতে পারি কোন ক্যামেরা অ্যাঙ্গেলটিতে আমরা ফোকাস করতে চাই।’ ওয়াকিবহাল মহলের ধারণা, JioAirFiber ব্যবহার করে রিলায়েন্স তার নিজস্ব (In House) ভার্চুয়াল পিসি (PC) পরিষেবা – Jio Cloud PC-র প্রচার পরিকল্পনা সেরে রাখতে চাইছে৷

আরও পড়ুন:  ১৩ হাজারেরও কমে আসছে Poco M5! লেদার ফিনিশ ব্যাক প্যানেল! সঙ্গে নতুন চমক!

সংস্থার তরফে বলা হয়েছে যে, একটি ডিভাইস ব্যবহার করা যাবে বাড়ি এবং অফিসের জন্য। তার দ্বারাই যে কোনও জায়গায় গিগাবিট (Gigabit) গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে খুবই সহজে। খুব শীঘ্রই লক্ষ লক্ষ বাড়ি এবং অফিসে এই যন্ত্রটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে Jio। এ দিনের সভা থেকে মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে ভারত স্থির ব্রডব্যান্ড গতির ক্ষেত্রে শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান পেতে পারে এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করবেন।

Published by:Piya Banerjee

First published:

Tags: Reliance Industries AGM 2022, Reliance Industries Limited, RIL



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর