সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

Twitter Edit Button: আলটপকা ট্যুইট? তাতে কী, এডিট করে ফের পোস্ট করলেই হল, নতুন ফিচার এনেছে ট্যুইটার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
Twitter Edit Button: আলটপকা ট্যুইট? তাতে কী, এডিট করে ফের পোস্ট করলেই হল, নতুন ফিচার এনেছে ট্যুইটার

Twitter Edit Button: কথায় আছে মুখের কথা আর হাতের তির একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। ট্যুইটারের জন্যও এতদিন সেটাই প্রযোজ্য ছিল। আর সেই নিয়ে কত না হাঙ্গামা- সেলিব্রিটির বিস্ফোরক ট্যুইট থেকে বন্ধুমহলের মন কষাকষি- কত ট্যুইট-ই না গড়িয়ে গিয়েছে মাইক্রোব্লগিং সাইট বেয়ে। তবে এবার বদলের পালা। টেক দুনিয়ার সবচেয়ে বড় খবর মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে এসে গিয়েছে এডিট করার সুবিধা। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো ট্যুইটারে ট্যুইট করার পরে বদলাতে পারা যাবে সেই পোস্ট। এর জন্য ট্যুইটার তার ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ভাবে এনেছে ‘এডিট বাটন’।

প্রাথমিকভাবে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টই পাবে এই সুবিধা –

তবে, প্রাথমিকভাবে শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্যক্তিরাই সম্পাদনা করতে পারবেন নিজেদের ট্যুইট। আসলে ট্যুইট এডিট করার দাবি অনেক দিন ধরেই টেক দুনিয়ার আনাচে-কানাচে ঘোরাফেরা করছিল। এবার তাতে হয় তো সেই চাহিদার অবসান হতে চলেছে।

আরও পড়ুন – বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

পরীক্ষামূলক ভাবে শুরু করেছে সম্পাদনার সুযোগ –

মাইক্রোব্লগিং সাইটটি বর্তমানে সম্পাদনা করার ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে শুরু করেছে। ট্যুইটের মাধ্যমে জানানো হয়েছে যে যদি কোনও অ্যাকাউন্টে এডিট/সম্পাদনা বোতাম দেখতে পাওয়া যায়, তবে সেটা পরীক্ষার জন্য শুরু করা হয়েছে।

আরও পড়ুন – সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

৩০ মিনিট পর্যন্ত মিলবে এই সুবিধা –

ট্যুইট করার পর ৩০ মিনিট পর্যন্ত এডিট করা যাবে ট্যুইট। তবে এডিট করা ট্যুইটটি দেখলেই বোঝা যাবে সেটা এডিট করা হয়েছে। ট্যুইটের সম্পাদনার ইতিহাসও দেখা যাবে অন্যদের কাছে অর্থাৎ পুরনো ট্যুইটগুলিও থাকবে টাইমলাইনে। আসলে এটি ফলোয়ারদের কাছে স্পষ্ট করে দেবে যে ব্যবহারকারী তাঁর আসল ট্যুইটের শব্দ পরিবর্তন করেছেন।

একটি ব্লগ পোস্টের মাধ্যমে, সংস্থাটি জানিয়েছে যে ট্যুইট এডিটের বিষয়টা এখনও পরীক্ষাধীন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে, এই ফিচারটি ট্যুইটার Blue গ্রাহকদের জন্য প্রথমে আনা হবে। সংস্থাটি আরও জানিয়েছে যে ট্যুইট এডিট করার দাবি তাঁদের কাছ থেকেই সবথেকে বেশি ছিল!

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Twitter

Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর