সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

অভয়নগরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
অভয়নগরে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর(যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকির একটি  ভ্রাম্যমাণ আদালত। ৭ আগস্ট বুধবার খুলনা জেলার উপ পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন ও সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে এ অভিযান এ পরিচালিত  হয়। 

এ সময় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে দই, মিষ্টি তে ছত্রাক থাকার জন্য পাচ হাজার টাকা, মেয়াদ উত্তির্ন প্রসাধনী রাখার জন্য তারা স্টোর কে আট হাজার টাকা এবং গ্রাহকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে পন্য বিক্রির জন্য এল জি বাটারফ্লাই শো রুম কে পাচ হাজার টাকা জরিমানার করা হয়। এবং জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

উপ পরিচালক মোঃ ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন জনস্বার্থে বাজার তদারকির এরুপ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর