বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদের সদস্যসহ দুইজন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদের সদস্যসহ দুইজন নিহত


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: 

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদের সদস্য ও শিক্ষকসহ দুইজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো: ছাইদুল হাসান।নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মৃত এন্তাজ আলীর ছেলে আব্দুল সালাম (৫২)।  তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের বর্তমান সদস্য। অপরজন হলেন, শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মতিন। তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত্রি ৯টায়পর  শিবগঞ্জ উপজেলার রানিহাটি কলেজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রহিম বাদশা বলেন, সালাম লিডার, মতিন মাস্টারসহ কয়েকজন মিলে আমরা কলেজমোড় গুচ্ছ গ্রাম এলাকায় বসে  আড্ডা দিচ্ছিলাম। এশার নামাজের সময় পশ্চিম দিক থেকে ২০ থেকে ২৫ জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় তারা বোমা ও গুলি চালায় বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো: ছাইদুল হাসান বলেন, জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ কয়েকজন রানিহাটি কলেজ মোড় এলাকায় বসে ছিলেন। এই সময় তাদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই আব্দুস সালাম মারা যান এবং মতিন মাস্টারকে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ঘটনাস্থলসহ আশে পাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর