সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

দেশে ৩২ কোটি ৩১ লাখ ডোজ টিকা এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
দেশে ৩২ কোটি ৩১ লাখ ডোজ টিকা এসেছে : স্বাস্থ্যমন্ত্রী


দেশে এ পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখ ডোজ টিকা এসেছে

ডেস্ক রিপোর্টঃঃ  এ পর্যন্ত করোনাভাইরাসের টিকার ৩২ কোটি ৩১ লাখের বেশি ডোজ আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ কোটির বেশি।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে- এ পর্যন্ত (২০২২ সালের ২২ আগস্ট) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে।

তিনি জানান, ২২ আগস্ট পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ ও চার কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর