সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

পাইকগাছায় ১৫ টাকা কেজি চাউল বিক্রি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
পাইকগাছায় ১৫ টাকা কেজি  চাউল বিক্রি


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলার লতায় সোমবার সকাল ১০টায় উদ্বোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। রেশন কার্ডের মাধ্যমে ৯০৭ জনের নিকট ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিক্রি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বি.আর.ডি.পি. কর্র্মকতা ট্যাগ অফিসার মো. রাজিবুল হাসান, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি প্রকাশ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, ইউপি সদস্য বাবলু সরদার, বিজন হালদার, পুলকেশ রায়, মো. ফেরদৌস ঢালী, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, সহকারী সচিব বাশির আহমেদ, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, আ.লীগ নেতা মো. আজিজ সরদার, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, যুবনেতা মো. মিজান সানা, ছাত্রনেতা অমৃত সরদার , লতা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর