শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বুয়েটে ভর্তি : পদার্থ-রসায়নে ৯৩ শতাংশ নম্বরের শর্ত কেন বাতিল নয় – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ সময় দেখুন
বুয়েটে ভর্তি : পদার্থ-রসায়নে ৯৩ শতাংশ নম্বরের শর্ত কেন বাতিল নয় – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ৯৩ শতাংশ নম্বর থাকার শর্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে বুয়েটের উপাচার্য (ভিসি), রেজিস্ট্রার ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ২০২১-২০২২ সেশনের ভর্তি কমিটির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদেশের বিষয়টি রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নিশ্চিত করেছেন।

গত ১৯ এপ্রিল বুয়েটে ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে প্রতিটিতে অন্তত ৯৩ শতাংশ নম্বর পেতে হবে মর্মে যে শর্ত দেওয়া হয়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। রিটে বুয়েটের উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুস আলী আকন্দ রিটটি করেন।

আইনজীবী ইউনুছ আলী জানান, আগের বছরের বিজ্ঞপ্তিতে নম্বর উল্লেখ করে কোনো শর্ত যুক্ত ছিল না। কিন্তু এবারই প্রথম শিক্ষার্থীদের ওপর পদার্থ-রসায়নে ৯৩ শতাংশ নম্বর থাকার শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এ কারণে শর্ত বাতিল চেয়ে রিট দায়ের করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর