মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

বেরোবি শিক্ষক সমিতির সভাপতি শরিফুল, সম্পাদক আসাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ সময় দেখুন
বেরোবি শিক্ষক সমিতির সভাপতি শরিফুল, সম্পাদক আসাদ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেব রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকি, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান রিপন, একই বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের মোট ১৮৭ জন ভোটারের মধ্যে ১৬৪ জন শিক্ষক ভোট প্রদান করেছেন। এছাড়া ৪টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর