মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব, কাল শপথ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২২৪ সময় দেখুন
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব, কাল শপথ


আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাব্রি ইয়াকুবের নাম ঘোষণা করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ। শুক্রবার (২০ আগস্ট) রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

ইসমাইল সাব্রি মালয়েশিয়ার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সময় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মাধ্যমে দেশটিতে মাত্র তিন বছরের মাথায় তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পেতে যাচ্ছেন।

শুক্রবার মালয়েশিয়ার রাজা বিবৃতিতে বলেন, ইসমাইল সাব্রি ১১৪ জন আইনপ্রণেতার সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। ফলে ৬১ বছর বয়েসী ইসমাইল সাব্রি শনিবার মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

এর আগে গত ১৬ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজা সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর