শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

রংপুরে আপন মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
রংপুরে আপন মেয়েকে ধর্ষণের অপরাধে বাবার যাবজ্জীবন কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

II অনলাইন ডেস্ক II

রংপুরে আপন মেয়েকে ধর্ষণের অভিযোগের মামলায় বাবা মমিনুর ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেই সাথে অভিযুক্ত বাবাকে আরো এক লক্ষ টাকা অর্থদন্ডও দেয়া হয়েছে।.

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। আসামীর উপস্থিতিতেই রায় ঘোষণা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধের পাড় এলাকায় ওই কিশোরী (১৩) পরিবারসহ বসবাস করতো। তার বাবা-মা স্থানীয় বাজারে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতো।

দিনের বেলায় তার মা দোকানে বসার সুযোগে বাবা মমিনুর ইসলাম (৪৫) বাড়িতে নিজ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা ভয়-ভীতি দেখায়। গত ২০১৭ সালের ১১ মার্চ সকালে বাড়িতে একা পেয়ে বাবা আবারও নিজ মেয়েকে ধর্ষণ করে।

১২ মার্চ ওই কিশোরী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে যায়। ওইদিন রাত ১১টায় ওই কিশোরীর মা মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে বাড়ি ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে ওই কিশোরী তার মাকে সবকিছু খুলে বলে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ২০১৭ সালের ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামী মমিনুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মমিনুরের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন।

কর্পোরেট সংবাদ/এআরএইচ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর