শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাউজানে বিয়ের ১৯দিনের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
রাউজানে বিয়ের ১৯দিনের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় জাহেদা আফরিন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কমলার দিঘী এলাকার গণির বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত জাহেদা আফরিনের স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তারা জানান, বাসর রাতে জোরপূর্বক শারিরীক সম্পর্ক স্থাপন করতে গিয়ে আফরিনের যৌনাঙ্গে তিনটি সেলাই করতে হয়। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

অন্যদিকে, শ্বশুর পক্ষের লোকজন জানিয়েছেন আফরিন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত আফরিন ওই এলাকার মো. ইসমাইলের স্ত্রী।
জানা যায়, গত ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মোঃ ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে মোঃ ইসমাইলের বিয়ে হয়।

নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।
আফরিনের মামাতো ভাই ফরিদুল আলম সোহেল স্থানিয় সাংবাদিক হাবিবুর রহমানের বরাত দিয়ে বলেন, বাসর রাতে তিনটি সেলাই হয়েছিল। জোরপূর্বক বাসর করেছিল নেশা গ্রস্থ স্বামী।পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন তিনি।
এদিকে আফরিনের শ্বশুরবাড়ির লোকজন জানান, নাস্তা করে শয়নকক্ষে গিয়ে দরজা আটকিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আফরিন। তারা তিনজন মিলে দরজা ভেঙ্গে উপর থেকে লাশ নিছে নামিয়েছেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর লাশ খাটে পড়ে থাকতে দেখি। পরে লাশটি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শরীরে আঘাতের চিহ্ন নেই উল্লেখ করে ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত কয়েকমাস যাবৎ আত্মহত্যা ও পুকুরে ডুবে শিশু মৃত্যুর হার বেড়েছে রাউজানে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর