বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

স্থগিত থিয়েটার কুবির ‘যুগান্তরের উৎসব ‘

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৭ সময় দেখুন
স্থগিত থিয়েটার কুবির ‘যুগান্তরের উৎসব ‘

কুবি প্রতিনিধি : 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী আবুল হোসেন মারা যাওয়ার কারণে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর পূর্তি উপলক্ষ্যে ৪-৬ জুলাইয়ের অনুষ্ঠিতব্য ‘যুগান্তরের উৎসব’ অনুষ্ঠানটির ৪ জুলাইয়ের কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। ৪ জুলাইয়ে যে নাটক প্রদর্শনীর কথা ছিলো তা আগামী ৬ তারিখ প্রদর্শন করা হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সংগঠনটির সভাপতি গুলশান পারভীন সুইটি বিষয়টি নিশ্চিত করেন। 

এ ব্যাপারে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, “থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত “যুগান্তরের উৎসব” আজ উদ্বোধন করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আবুল হোসেন মামা মারা যাওয়ায় তার সম্মানার্থে আমরা আজকের কার্যক্রম স্থগিত করেছি। আমাদের কাজ যেহেতু মঞ্চকেন্দ্রিক, তাই সব অনুষ্ঠানেই মঞ্চের ডেকোরেশনে আবুল মামা আমাদের সহায়তায় থাকতেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গভীরভাবে শোকাহত। আজকের কার্যক্রম স্থগিত হলেও আগামীকাল উদ্বোধনের পর পূর্বনির্ধারিত কার্য সূচি অনুযায়ী অনুষ্ঠান চলমান থাকবে এবং থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আজকের প্রদর্শনী “মাল্যদান” আগামী ৬ই জুলাই পুনর্মিলনীর আগে মঞ্চস্থ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom