মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

৫ পৌরসভা ও ৩ উপজেলা পরিষদে নৌকা পেলেন যারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৬৯ সময় দেখুন
৫ পৌরসভা ও ৩ উপজেলা পরিষদে নৌকা পেলেন যারা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিভিন্ন জেলার পাঁচটি পৌরসভা ও তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় গাজীপুর সিলেট রাজশাহী খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী মনোনয়নসহ কয়েকটি পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভা শুরুর আগে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগ সভাপতি সূচনা বক্তব্য দেন।

৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান গ্রহণ করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্তরা হলেন- ময়মনসিংহ তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. ফজলুল হক, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলায় আওয়ামী নেতা নুরুল ইসলাম, চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন মনোনয়ন পেয়েছেন।

পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রাপ্তরা হলেন- বগুড়া দুপচাঁচিয়ার তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম (বকুল), টাঙ্গাইল বাসাইল পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভায় বর্তমান মেয়র মো. সুন্দর আলী, নারায়ণগঞ্জ আড়াইহাজার গোপালদী পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম সিকদার, কক্সবাজার পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর