শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

আনোয়ারায় বনফুল ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩৪ সময় দেখুন
আনোয়ারায় বনফুল ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে নিঃসরণের অভিযোগে বনফুল ডেইরি ফার্ম নামক একটি প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রকিবুল হক।

এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,সাধারণ মানুষ ও কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে বনফুল ডেইরি ফার্মে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিকর বর্জ্য অব্যবস্থাপনা ও নদীতে নিঃসরণের জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ফার্মটিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom