সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২৪ সময় দেখুন
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু


ইরানের সঙ্গে চলা যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে ‘খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হওয়া না হওয়ার এই চলমান পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।’

তবে, তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন যে, যদি এবারের আলোচনাও ব্যর্থ হয়, তাহলে যুদ্ধে এ বিরতির আগে ওয়াশিংটর ‘যা করছিল, ঠিক সেটাই আবার শুরু করবে’।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

মূলত কদিন ধরে চলা পালটাপালটি হামলার কারণে গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে গিয়েছিল।

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর থেকে ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। তবে, সরাসরি কোনো আলোচনা হওয়ার বিষয়টি আবারও অস্বীকার করেছে তেহরান।

অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সেখানে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধই আলোচনার প্রধান বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom