শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে বৈশাখী অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিল রাবির হল সংসদ 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রথম নারী মহাপরিচালক নিয়োগ

ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে নিহত ৩ হাজার ১১৭ জন: রেজা মীর মোহাম্মাদী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ সময় দেখুন
ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে নিহত ৩ হাজার ১১৭ জন: রেজা মীর মোহাম্মাদী


ঢাকা: ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী জানিয়েছেন, ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন৷ নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন ছিলেন সরকারের পক্ষের। আর সরকারের বিপক্ষে প্রায় ৬০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢাকার ইরান সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী। এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য অনুযায়ী ইরানে দুই সপ্তাহের বিক্ষোভে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন । নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন ছিলেন সরকারের পক্ষের। এদেরকে সরকার থেকে শহীদ আখ্যা দেয়া হয়েছে। আর সরকারের বিপক্ষে প্রায় ৬০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

তিনি বলেন, বিক্ষোভকালে ৭৫০টি ব্যাংক- বীমা প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে। ৩৫০টি মসজিদ আগুন দেয়া হয়েছে। ৭০০ মার্কেট প্যালেস ক্ষতি হয়েছে। এছাড়া ৩০৫টি বাস, ৮০০ প্রাইভেট কার, ৬০০ এটিএম বুথ, ২৫০টি বাস স্টেশন, ৮০৯ টি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী জানান, ইরানে ১ জানুয়ারি থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেছিলেন। ইরানের মুদ্রার সঙ্গে ডলার ও ইউরোর দামের ব্যবধান বেড়েছিলো বলেই, তারা বিক্ষোভ করেন। তখন ব্যবসায়ীরা সরকারকে এই সমস্যা সমাধান করতে বলেছিলেন। এটা, স্বাভাবিক, সারা বিশ্বেই এটা হতে পারে। কিন্তু সেই বিক্ষোভে আমেরিকা ও ইসরায়েল ইন্ধন দেয়। সেই বিক্ষোভ তেহরানের বাইরেও ছড়িয়ে পড়ে। তখন একটি গ্রুপ লুটপাট চালানো শুরু করে। তারা এমনকি মসজিদেও হামলা চালায়।

তবে তাদের বিরুদ্ধে ইরানের সাধারণ লোক ১২ জানুয়ারি পাল্টা বিক্ষোভ করেন। ইরান সরকারের পক্ষে তেহরানে ৩ মিলিয়ন আর পুরো ইরান জুড়ে প্রায় ২৫ মিলিয়ন লোক নেমে আসে।
এটার ভিডিও আছে। আপনারা দেখতে পারেন।

তিনি জানান, পাশ্চাত্য মিডিয়ার খবর দেখলে মনে হবে ইরান সরকারের পতন হয়ে গেছে। তবে বাস্তব অবস্থা ছিলো ভিন্ন। ইরানের সরকারের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ষড়যন্ত্র করে চলেছে। অনেক আন্দোলনকারীদের ইরানের বাইরে নিয়ে গিয়ে তারা নানা প্রশিক্ষণও দিয়েছে। তবে সব ষড়যন্ত্র ইরান সরকার রুখে দিয়েছে। আর ইরান এবার দেখিয়ে দিয়েছে কিভাবে একটি দেশে স্টার লিঙ্ক বন্ধ করে দেয়া যায়। ইরান সরকারকে উৎখাতের বড় পরিকল্পনা ছিলো আমেরিকা ও ইসরায়েলের। তবে ইরানী জনগণ সেটা রুখে দিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom