শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কামারখন্দ থেকে গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
উল্লাপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কামারখন্দ থেকে গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত

সিরাজগঞ্জ প্রতিনিধি : উল্লাপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি ফজল আলীকে (৩৫) কামারখন্দ উপজেলার জামতৈল বাজার থেকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার রাতে উল্লাপাড়া থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জামতৈল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজল কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের হাজি আকবর আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কামারখন্দ উপজেলার ঠাকুরজি পাড়া গ্রামের এক স্কুল পড়ুয়া ছাত্রী(১৭) সাথে একই উপজেলার ধোপাকান্দি গ্রামের হাজী আকবর আলীর ছেলে ফজল (৩৫)’র সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফজল জামতৈল বাজারের একজন প্রসাধনী ব্যবসায়ী। তাদের মধ্যে প্রায় চার মাস ধরে প্রেমের গভীর সম্পর্ক চলে আসছিল। গত ২৮ জুলাই ফজল তার প্রেমিকাকে নিয়ে উল্লাপাড়া উপজেলার মণিপুর নতুনপাড়া গ্রামে তার নিকট আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। সেখানেই ফজল তার প্রেমিকাকে বিভিন্ন প্রতিশ্রুতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে প্রতিশ্রুতি মোতাবেক বিয়েতে রাজি হয় না ধর্ষক ফজল।

এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী নিজেই বাদী হয়ে গত ৩১ জুলাই উল্লাপাড়া মডেল থানায় নারী ও শিশু নিযাতন দমন আইনে মামলা করে। ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ফজলকে জামতৈল বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

থানার এসআই আনোয়ার হোসেন আরো জানান, আসামি ফজলকে নারী নিযাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেফতারের চেস্টা চলছে। ভিক্টিম স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি ফজলকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর