শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

ওজন কমাবে ‘ডিটক্স ওয়াটার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
ওজন কমাবে ‘ডিটক্স ওয়াটার’


লাইফস্টাইল ডেস্ক

শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিনের কারণে ওজন বেড়ে যেতে পারে। ওজন বেড়ে গেলে অনেকেই দীর্ঘসময় না খেয়ে থাকেন, যা মোটেও ঠিক না। এতে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। ওজন বাড়লেও নিয়ম মেনে পরিমাণমতো খেতে হবে।

তবে পরিমাণমতো খেলেই ওজন নিয়ন্ত্রণে থাকবে, তা নয়। ওজন কমাতে হলে শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে হবে। শরীরে থাকা ক্ষতিকর উপাদানগুলোর কারণেও অনেকসময় ওজন বাড়ে।

ওজন কমাবে ‘ডিটক্স ওয়াটার’

শরীরের ক্ষতিকর উপাদানগুলো দূর করতে একটি পানীয় খুবই কার্যকর। আসুন জেনে নেই ‘ডিটক্স ওয়াটার’ রেসিপি সম্পর্কে-

উপাদান

পানি ১ লিটার
আদা কুচি ২ চা চামচ
শসা (কুচি) ১ টি
দারচিনি ২ ইঞ্চি
লেবু (রস) ১ টি
মধু ২ চা চামচ

পদ্ধতি

পানিতে সবগুলো উপকরণ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে এই পানি ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পুরো পানি পান করতে হবে। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন ডিটক্স ওয়াটার খেলে শরীরের ক্ষতিকর উপাদানগুলো দূর হবে। রোগ-বালাই কমে যাবে। ডিটক্স ওয়াটার অন্তত ছয়মাস খেতে হবে। ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসবে।

ওজন কমাতে আরও কিছু বিষয় মনে রাখা ভালো—

খাবারে শর্করার পরিমাণ কমাতে হবে। এইসময় বাজারে পাওয়া যায় নানারকম শীতকালীন সবজি। ভাতের বদলে সবজি, ডাল ও মুরগী দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন। খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ সালাদ খেতে হবে। এতে ক্ষুধাও মিটবে, ওজনও বাড়বে না।

ওজন কমাবে ‘ডিটক্স ওয়াটার’

প্রতিদিন অন্তত ২ রকমের মৌসুমী ফল খেতে হবে। সকালে নাস্তার পর ও বিকেলে ফল খেতে হবে।

কেনা পাউরুটি বাদ দিয়ে হাতে বানানো রুটি সকালের নাস্তায় খেতে হবে। অনেকে মনে করেন, ডিম খেলে ওজন বাড়ে। এই ধারণা ভুল। ডায়েট করলে প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেতে হবে। তাহলে ওজন বাড়বে না।

ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘন্টা আগে রাতের খাবার খেতে হবে। ঘুমানোর আগে এক গ্লাস দুধ (ফ্যাট ছাড়া) খাওয়া ভালো।

জন কমাতে গরু ও খাসীর মাংস না খাওয়াই ভালো।

ওজন কমাতে নিজেরমতো ডায়েট চার্ট বানিয়ে ফেলা যাবে না। চিকিৎসকের পরামর্শে ডায়েট করতে হবে। কারণ সুস্থ থাকাই সবচেয়ে জরুরী।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর