শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের বিজয় দিবস ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ সময় দেখুন
কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের বিজয় দিবস ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের আয়োজনে বিজয় দিবস উৎযাপন ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে খৎনা ক্যাম্প ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কর্ণফুলী উপজেলার খোয়াজনগরস্ত আজিম-হাকিম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম’র সঞ্চালনায় ও সভাপতি রমজান আলী রমুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এ সালাম ও প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল।

এসময় বক্তারা বলেন, ডিসেম্বর মাস বাঙ্গালি জাতির গৌরব অর্জনের মাস। লক্ষ লক্ষ শহীদের রক্ত ও কয়েক লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকাবাহী এদেশ। আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সব শহীদ ও নির্যাতিত মা-বোনদের। তারা আরো বলেন, গত ১৭ টি বছর আমরা বিজয় দিবস পালন করতে পারিনি। কেননা, তারা আমাদের ঘরে থাকতে দেয়নি। মামলা-হামলার ভয়ে আমাদেরকে পরিবার ছেড়ে বাইরে থাকতে হয়েছে। ৫ আগস্টের পরে এ দেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আজ আমরা সকলে মিলে বিজয় দিবস উৎযাপন করতে পেরে খুবই আনন্দবোধ করছি।

আলোচনা সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি মির্জা মোহাম্মদ বাহার উদ্দীনের নেতৃত্বে শহীদ বেধীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এতে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, সাংস্কৃতিক বিভাগের সভাপতি ডা. মুবিনুল হক, উপজেলা বায়তুল মাল সম্পাদক এড.মো হারুন, দুরন্ত দুর্বারের সাবেক অর্থ সম্পাদক জামাল আহমেদ মুন্সি, মুক্ত বিহঙ্গের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম খাঁন, আবদুল মান্নান সৌরভ, সাবেক সভাপতি জলিল আহমেদ, মুছা সিকদার, কার্যকরি পরিষদের সি. সহ-সভাপতি ওমর ফারুক রানা, সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আশরাফ আলী মুন্না, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, হাফেজ মাসুদ, আলী আকবর, আরাফাত উদ্দিন রিয়ান, ইমরান হোসেন তারা, আলী আহমেদ, আরিফ, আল-আমিন মুন্না, সিফাত, আবিদ, সালাউদ্দিন মুন্না ও প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর