শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News

কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২০৮ সময় দেখুন
কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১ম ইছানগরের কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি, ২য় শিকলবাহা অহিদিয়া কাশেম মাঝি

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ইছানগরের “কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি”, দ্বিতীয় হয়েছে শিকলবাহা “অহিদিয়া কাশেম মাঝি” দল এবং তৃতীয় স্থান অর্জন করেছে চরপাথরঘাটার “রনি” দল।

রবিবার (১০ মে) বিকেল ৫টার দিকে নগরীর অভয়মিত্র ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১১টি সাম্পান দল অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাসের সভাপতিত্বে এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামান নিজাম বলেন, কর্ণফুলি নদী ও সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

“কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কর্ণফুলী নদী রক্ষা অত্যন্ত জরুরি।” তিনি কর্ণফুলী নদী রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমি প্রথম বার এমপি হয়েছিলাম কর্ণফুলীর মানুষের ভোটে। কর্ণফুলীর মানুষের যেকোনো ন্যায্য দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনোয়ারা-কর্ণফুলী এলাকাকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মামুন মিয়া এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

এতে আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, ইঞ্জিনিয়ার হারুন, এস এম পেয়ার আলী, সেলিম খান, জসিম উদ্দিন, জাফর আহমদ, লোকমান দয়াল, মুছা মেম্বার, আবুল হোসেন, এম মুছা সিকদার, রমজান আলী র, বাহাদুর, মাহবুব আলম, আকিব জাবেদ, সালাউদ্দিন, কোরবান আলী, রানা, গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কর্ণফুলী নদীর ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ সাম্পান বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নাম: মোহাম্মদ সিরাজুল ইসলাম
মোবাইল: ০১৮৫৭-৪৩৬৬০০

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom