শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৪০ সময় দেখুন
কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নং মাতব্বর ঘাট এলাকায় অবৈধ ও ময়লাযুক্ত জ্বালানি তেল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ‘মোস্তফা ওয়েল সাপ্লায়ারকে’ ৫০ হাজার টাকা জরিমানা কর হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) রাত প্রায় ১১ টা ৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।

এই সময় উক্ত দোকানে আনুমানিক ২ হাজার ৪৫০ লিটার অবৈধ ও ময়লাযুক্ত জ্বালানি তেল মজুদ রেখে বিক্রয়ের অপরাধে ৫০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। দন্ডিত মোহাম্মদ তারেক চরলক্ষ্যা ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আবু বক্করের পুত্র।

এ অভিযানে সার্বিকভাবে সেনাবাহিনী, র‍্যাব এবং কর্ণফুলী থানার চৌকস পুলিশ টিম সহযোগিতা প্রধান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, কৃত্রিম সংকট নিরসনে ও অবৈধ রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর