মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবির ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৯ সময় দেখুন
কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবির ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার

জাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি,কক্সবাজার।

কুতুবদিয়ার নাছির উদ্দীনের মালিকানাধীন ফিশিংবোট এফবি নুরুন নাহার গত ৮ ফেব্রুয়ারি সাগরে মাছ ধরার সময় পেছন থেকে ঘাতক এম টি মেরিনটাই-১ নামের একটি ফিশিং জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় বোটে থাকা ১৭ জন মাঝিমাল্লার মধ্যে ২ জন নিহত হন।
ঘটনার পর নিহতদের স্বজনরা কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে কুতুবদিয়া থানার ওসি মাহাবুর রহমানের নির্দেশনায় এসআই প্রবাল সিনহার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের সহযোগিতায় অভিযানে ঘটনায় সরাসরি জড়িত ফিশিং জাহাজের স্কিপার, ইঞ্জিনিয়ার ও পরিচালকসহ চার আসামিকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর