শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩ শিগগিরই যুদ্ধ বন্ধের দাবি ট্রাম্পের, তেহরান জানাল কিছুই ‘চূড়ান্ত’ নয় রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দফতরের প্রশাসক নিয়োগ Shock for Japan as captain Wataru Endo withdraws from World Cup squad and retires from international football after injury blow | Football News এবারের বাজেট বাস্তবতাবিবর্জিত-উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ ইসলাম পদ্মা নদীতে ভেসে আসলো লাশ কমলগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, বিচারের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন Maharashtra Cyber Files FIR Against Pranit More; Alia Bhatt’s ‘Alpha’ Poster Sparks Plagiarism Debate | Bollywood News

কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৩৯ সময় দেখুন
কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’

প্রতিনিধি, কুতুবদিয়া উপজেলা।

কুতুবদিয়া রুটের সী-ট্রাক নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। কেউ সী-ট্রাক চলে যাওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কুতুবদিয়ার সী-ট্রাক স্থায়ীভাবে বন্ধ বা সরিয়ে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, নৌ-পথের নিয়ম অনুযায়ী সী-ট্রাকগুলো বিভিন্ন রুটে রোটেশন বা সার্কেল আকারে পরিচালিত হয়। এর আগে মহেশখালীর একটি সী-ট্রাক কুতুবদিয়া রুটে চলাচল করেছিল। পরে সেটি অন্য রুটে চলে গেলে কুতুবদিয়া নতুন কোস্টাল সী-ট্রাক ‘এসটি নিঝুমদ্বীপ’ পায়।

সূত্র জানায়, সম্প্রতি হাতিয়া রুটের জন্য একটি সী-ট্রাক বরাদ্দ চেয়ে আবেদন করেন হাতিয়ার সাবেক সংসদ সদস্য হান্নান মাসুদ। সেই আবেদনের প্রেক্ষিতে সরকার হাতিয়া রুটে সী-ট্রাক পরিচালনার উদ্যোগ নেয়। টেন্ডার অনুযায়ী ‘এসটি নিঝুমদ্বীপ’ অথবা নির্মাণাধীন ‘এসটি সেন্টমার্টিন’—এই দুইটির যেকোনো একটি হাতিয়া রুটে দেওয়ার কথা রয়েছে।

তবে বর্তমানে ‘এসটি সেন্টমার্টিন’ এখনো নির্মাণাধীন থাকায় সেটি চালু হতে আরও কিছু সময় লাগবে। এ অবস্থায় দ্রুত হাতিয়া রুট উদ্বোধনের লক্ষ্যে কুতুবদিয়ার সচল সী-ট্রাক ‘এসটি নিঝুমদ্বীপ’ সরিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়। এতে কুতুবদিয়াবাসীর মাঝে উদ্বেগ দেখা দেয়।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিকল্প সী-ট্রাক না আসা পর্যন্ত ‘এসটি নিঝুমদ্বীপ’ কুতুবদিয়া রুটেই চলাচল করবে। নতুন সী-ট্রাক যুক্ত হওয়ার পরই কেবল রুট পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, কুতুবদিয়ার মতো দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনীতির জন্য সী-ট্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে বিদ্যমান সেবা বন্ধ করা হলে জনদুর্ভোগ বাড়বে।

জানা গেছে, বিষয়টি নিয়ে সাবেক সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ ও আতিকুল ইসলাম কাইফের প্রচেষ্টায় ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং নতুন সী-ট্রাক না আসা পর্যন্ত ‘এসটি নিঝুমদ্বীপ’ কুতুবদিয়া রুটে রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom