বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯০ সময় দেখুন
কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের একুশের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা,

পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম প্রমূখ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom