শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪ – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মী নাজমুলকে (২১) মারধরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-রংপুর জেলার মিঠাপুকুর থানার বড়বালা গ্রামের আকমল মিয়ার ছেলে শাকিল (১৯), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরী গ্রামের নাসির উদ্দীনের ছেলে কাউসার আহমেদ (১৯),জরুন কোনাবাড়ী এলাকার ওহিদ পালোয়ানের ছেলে মুসাব্বির হোসেন মুসা পালোয়ান (১৯) এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সানি হাওলাদার (২০)।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বোন তানজিনা আক্তারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বসবাস করিয়া স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করতেন। সেই সুবাদে তাদের সাথে চলাফেরা করিতো। গত ৭ সেপ্টেম্বর তাদের কোন একবিষয় নিয়ে সাথে কথা-কাটাকাটি হয়। পরে তারা ৮ সেপ্টেম্বর দুপুর একটা সময় ভুক্তভোগীকে বাসা থেকে ডেকে কেয়া কসমেটিক্স এর উত্তর পাশের বাগানের ভিতর নিয়ে যায়।

বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে বেআইনী ভাবে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এবং সাথে থাকা নগদ ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে তাঁরা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নেয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে মূমুর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, তাদেরকে ভোরে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর