শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসনে জামায়াত-এনসিপি’র যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ সময় দেখুন
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা- কর্ণফুলী) আসনে জামায়াত-এনসিপি’র যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করতে এনসিপিসহ ১১ দলের সকল নেতৃবৃন্দ একসাথে কাজ করার অঙ্গিকারবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে কর্ণফুলীর কলেজ বাজার সংলগ্ন জামায়াতের উপজেলা কার্যালয়ে জামায়াত-এনসিপির যৌথ উদ্দ্যোগে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে, চট্টগ্রাম-১৩(আনোয়ারা-কর্ণফুলী) আসনের ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা মার্কায় মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আমরা ১১ দলীয় ঐক্য এক ও অভিন্ন। শ্বৈরাচার টেকাতে ও জনগণের অধিকার আদায়ে আমরা পিছুপা হবোনা। আমরা জনগণের কাছে গিয়েছি তাদের কথা শুনেছি তারা বলেছে এবার পরিবার তন্ত্রের অবসান সুনিশ্চিত।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের মানিক বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসন নিয়ে জামায়াত-এনসিপির মধ্যকার ভুল বুঝাবুঝি নিরসনের পর আবারও জামায়াত ইসলামীসহ ১১ দলীয় ঐক্য একযোগে কাজ করার আশা ব্যক্ত করছি। জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন,
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম-৮ (চাঁটগাও- বোয়ালখালী) আসনে জোটের সংকট সংশয় নিয়ে সুস্পষ্ট সমাধান প্রদান করেন। নাগরিক পার্টির শাপলা কলি মার্কাকে ঐক্যবদ্ধ সমন্বিত প্রচেষ্টায় বিজয়ী করতে ১১ দলীয় জোটকে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্ণফুলী জামায়াতের আমীর বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে নির্বাচনী আচরণ ভঙ্গ করছে। জনগণকে আমাদের ব্যাপারে ভুলভাল বুঝাচ্ছে। আমি জনগণকে বলতে চাই আগে যেভাবে কারেন্টের পিলার দিয়ে লাইন দেয়নি এখনো ঠিক ফ্যামিলি কার্ড দিবে কিন্তু কার্ডে টাকা থাকবে না।

এতে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারা জামায়তের আমীর বীর মুক্তিযুদ্ধা মাষ্টার আবদুল গণি, কর্ণফুলী জামায়তের সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর, ব্যবসায়ী ফোরামের সভাপতি ইলিয়াছ মেম্বার, বায়তুলমাল সম্পাদক এড. হারুন, এনসিপি নেতা ইরফান, শাহেদুল ইসলাম শাহেদ, আবদুল আউয়াল রানাসহ প্রমূখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর