আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ হুজুর আলী আলী (২৬) ১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। শনিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় ব্রীজের নীচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজাপ্রদানসহ জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত হুজুর আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাদেক আলী মল্লিকপাড়ার ইমান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, শনিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পািরদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন, সহকারী উপ পরিদর্শক সৈয়ম মনিরুজ্জামন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকরিবোধী অভিযান চালায়। এসময় দৌলতদিয়াড় ব্রীজের নীচ থেকে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হুজুর আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করেন।






