বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২১৪ সময় দেখুন
জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান


ঢাকা: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্মূলের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নিজেই নির্মূল হয়ে গেছে। জামায়াতে ইসলামী কারো রক্তচক্ষুকে ভয় পায় না। জামায়াত এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে বিচারের আশ্বাস দিয়ে ক্ষমতায় গিয়ে সুর পালটে ফেলেছে। তারা ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে। বাংলাদেশ বারবার বিপ্লবের সাক্ষী। এদেশের মানুষ বিপ্লবী। জনগণ রাজপথে নামলে কোনো সরকারই টিকতে পারে না। জুলাইয়ের চেতনা বিচার ও সংস্কার উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে সেই পথ থেকে সরকারকে সোজা পথে আনতে যা যা করণীয়, তাই করা হবে।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারো প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে বিদায়ের পথ বেছে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, গণঅভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও এখনো একটি হত্যাকাণ্ডের বিচারও সম্পন্ন করতে না পারা আমাদের জন্য চরম উদ্বেগের। এজন্য চিফ প্রসিকিউটরকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচার বিলম্বিত হওয়ার পেছনে চিফ প্রসিকিউটর দায়ী। আওয়ামী লীগ আগাগোড়ায় ভারতীয় পার্টি। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে এই সরকার ৫ বছর সম্পন্ন করতে পারবে না।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেন হয়েছে বিএনপি সেটি ভুলে গেছে। তিনি গণ-অভ্যুত্থান কেন হয়েছে স্মরণ করে দিয়ে বলেন, ক্ষমতার অহমিকা আর দাম্ভিকতায় আজ ভুলে গেলেও কাল ঠিকই আবার মনে পড়বে। বিচার করতে যদি ভয় লাগে তবে ক্ষমতা গ্রহণ করলেন কেন? তিনি জুলাই জাদুঘর উন্মুক্ত করার দাবি জানান।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে কোথাও রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এদেশের জনগণের দুশমন। তিনি আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, পলাশী যুদ্ধের বেঈমানিকে ধারণ করে ২৩ জুন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। তারা প্রতিষ্ঠিত হয়েছে ভারতের দালালী করার জন্য আর এদেশের জনগণকে শোষণ করার জন্য।

এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাহ হোসেন মিয়াজী বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত না করলে বিএনপি সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই বিশেষ বিচার ট্রাইব্যুনাল গঠন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

খেলাফত মজলিসের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী বলেন, বিএনপি সরকারের বাহাত্তরের সংবিধানের জন্য মায়াকান্না হচ্ছে। কিন্তু বাহাত্তরের সংবিধান মানলে ২০২৬ সালে সংসদ নির্বাচন হয় না। ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৯ সালে হওয়ার কথা ছিল। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার ফলে নির্বাচনের সুযোগ হয়েছে। যেই জুলাইয়ের কারণে সেই সুযোগ হয়েছে সেই জুলাইকে বিএনপি অস্বীকার করছে।

নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আব্দুল মাজেদ আত-তাহেরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। এদেশে আর ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে দেওয়া হবে না।

১১দলীয় ঐক্য’র সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom