শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন 18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জামালপুরে ইয়ুথ ফর বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
জামালপুরে ইয়ুথ ফর বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

শীত মৌসুমে অসহায় ও বয়োবৃদ্ধ মানুষের কষ্ট লাঘবে ইয়ুথ ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা এলাকায় শতাধিক শীতার্ত ও বয়োবৃদ্ধ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর বাংলাদেশের ফাউন্ডার আরিফুল ইসলাম ও জামালপুর জেলা শাখার স্বেচ্ছাসেবক সরকার জাকিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির আওতায় মেলান্দহের বিভিন্ন এলাকার বয়োবৃদ্ধ নারী ও পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করা হয়। শীতের তীব্রতায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স্ক মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়, যাতে সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে যায়।

ইয়ুথ ফর বাংলাদেশ জামালপুর জেলা শাখা এর আগেও একাধিক সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এতিম মেয়েদের বিয়ে সম্পন্নকরণ, স্বাবলম্বী কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলা, শিশুদের হার্টের ছিদ্র অপারেশনে সহায়তা প্রদান এবং পরিবেশ সুরক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি।

এ সময় ইয়ুথ ফর বাংলাদেশের ফাউন্ডার আরিফুল ইসলাম বলেন, মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ইয়ুথ ফর বাংলাদেশ সবসময় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ইয়ুথ ফর বাংলাদেশের ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড জামালপুরে মানবিক সহায়তার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

উল্লেখ্য, ইয়ুথ ফর বাংলাদেশ দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। জামালপুর জেলায় তাদের নিয়মিত উদ্যোগ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom