রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

ঢাকা-১৭ তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান আবদুস সালামের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ সময় দেখুন
ঢাকা-১৭ তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান আবদুস সালামের


ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে সর্বাত্মক গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারে শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছি। জনগণই তাদের ভোটের মাধ্যমে আগামী দিনের সরকার পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।’

তিনি বলেন, দেশে এখনো গণতন্ত্র পুরোপুরি ফিরে আসেনি এবং রাজনৈতিক সংকট কাটেনি। এখনো দুয়েকটি দল ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হতে পারে বা সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেউ কেউ টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আগামী দিনে দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং জনগণই ঠিক করবে কে দেশ পরিচালনা করবে।’

আবদুস সালাম আরও বলেন, ‘আসন্ন ১২ তারিখের নির্বাচনে গুলশান এলাকার মানুষ সৌভাগ্যবান, কারণ এই এলাকা থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন।‘

তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ‘‘আই হ্যাভ এ প্ল্যান’- এই পরিকল্পনা সাধারণ মানুষ, বস্তিবাসী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, যুবক, ছাত্র, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য।’

এলাকার ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দিতে হবে, যাতে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরে আসে।’

প্রচারণা কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বিএনপি নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম মেনে প্রচারণা চালাবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। তার দাবি, দেশের সচেতন জনগণ বিএনপি ও ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিতে প্রস্তুত।

আবদুস সালাম বলেন, ‘যারা একদিকে আল্লাহর শাসনের কথা বলে আরেকদিকে ঘুষের কথা বলে, তারা জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি ভালো নির্বাচনে বিশ্বাস করে এবং যতবার দেশে ভালো নির্বাচন হয়েছে, ততবারই জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার সময় কোটি কোটি মানুষ তাকে সাদর সম্ভাষণ জানিয়েছে, যা প্রমাণ করে জনগণ ভবিষ্যতেও তার ওপর আস্থা রাখবে।’

তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ এবং জনগণের হাতে লিফলেট পৌঁছে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, মহিলা দলের সুলতানা, ইঞ্জিনিয়ার হানিফ, মমতাজ উদ্দিন ফকির, সাখাওয়াত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর