শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ সময় দেখুন
পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে  হত্যা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে নিজ দোকানের ভেতর এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ জুয়েল (৪৮) একজন মুদিদোকান ব্যবসায়ী ছিলেন ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে তার কাছে চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং গণধোলাই দিয়ে দোকানের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে আটক আসামিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নেশা করার টাকার জন্য চাঁদা নিতে গিয়েছিল বলে সে স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর