মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী

ঢাবি’র রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৪৫ সময় দেখুন
ঢাবি’র রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুনীল চৌহান জানান, তারা রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন। সকালে হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের উপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার সময় কাঁঠালটি তার ঠিক মাথার উপর পড়ে। এতে পাকা ফ্লোরের উপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। বর্তমানে থাকতেন ঢাবির শহিদুল্লাহ হলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom