বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ডিএনসি চট্টগ্রাম জেলা কর্তৃক ৪৭০০ (চার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০২ জন মাদকব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২০২ সময় দেখুন
ডিএনসি চট্টগ্রাম জেলা কর্তৃক ৪৭০০ (চার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধারপূর্বক ০২ জন মাদকব্যবসায়ী আটক।

চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২/০৬/২০২৬ ইং সময়ঃ ১০:০০ হতে ১১:১৫ ঘটিকায়, পটিয়া থানাধীন চট্টগ্রাম টু কক্সবাজার প্রধান সড়কের পশ্চিম পাশে মুজাফরাবাদ কলেজের বিপরীতে রাস্তার উপর চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম- জ-১১-০১৫১ নম্বারের ঈগল নামীয় যাত্রীবাহী বাসের সর্বপিছনের ডান পাশে যাত্রী সীটে বসা আসামীদের নিজ নিজ দখল হতে প্রাপ্ত। আসামীদের পরিচয়ঃ ১। নুর মোহাম্মদ (২৩), পিতা- আবু তালেব, মাতা- সাজেদা বেগম, স্ত্রী- উম্মে হাবিবা, সাং- হ্নীলা, পানখালী পাড়া (আবু তালেবের বাড়ী), ওয়ার্ড নং- ০৩, ইউনিয়ন- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২।ফরিদা বেগম(৩৫), স্বামী- মৃত রহমত উল্লাহ, পিতা- মৃত ইউসুফ আলী, মাতা- মৃত খাতুন বিবি, সাং- খারাংখালী, কম্বনিয়াপাড়া (রহমত উল্লাহর বাড়ী), ওয়ার্ড নং- ০৯, ইউনিয়ন- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক বাদী হয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত যোগসাজশে চট্টগ্রাম শহরে কক্সবাজাত হতে মাদক সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃতদের সূত্র ধরে মূলহোতাদের আইনের আওয়াত আনার জন্য গোয়েন্দা কার্যকম চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর