শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনা: লাল সংকেত ও নিরাপত্তাব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত Josh Inglis, Alex Carey put Australia in control of third Test against South Africa | Cricket News Siddharth Pens Sweet Birthday Note For ‘Jaan’ Aditi Rao Hydari: ‘Thank You For Taking The Time To Be Born’ | Bollywood News

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৫৯ সময় দেখুন
তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে


লাইফস্টাইল ডেস্ক

চেহারায় তারুণ্য ধরে রাখার চেষ্টা কমবেশি সবাই করেন। সেকারণে নানা ধরনের অ্যান্টি-এজিং প্রসাধনীর প্রচুর চাহিদা। এসব প্রসাধনীর ব্যবহারে সাময়িক উপকার মিললেও স্থায়ীভাবে ত্বকের সৌন্দর্য ধরে রাখা সম্ভব না। বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে এসব পণ্য তৈরি হয় বলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

তারুণ্য ধরে রাখতে সঠিক জীবনযাপন পদ্ধতির প্রতি মনোযোগ দিতে হবে। প্রতিদিন একই সময়ে ব্যায়াম করতে হবে। খেতে হবে পরিমিত পরিমাণে। আর ঘুমাতে হবে পর্যাপ্ত।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে নিয়মিত শাকসবজি খাওয়া দরকার

চেহারায় লাবণ্য ধরে রাখতে কিছু বিষয় মেনে চলতে হবে। এতে প্রাকৃতিকভাবেই আপনার ত্বক সুস্থ থাকবে। নিজের মধ্যে খুঁজে পাবেন প্রাণবন্ত সজীবতা।

শাক-সবজিতে গুরুত্ব দিন

শাক-সবজিতে আছে মিনারেল, খনিজ ও নানা ধরনের ভিটামিন উপাদান, যেগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের লাবণ্য রাখে। ভেতর থেকে সৌন্দর্য বাড়ায়। এছাড়া শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে নিয়মিত শাকসবজি খাওয়া দরকার।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
স্থাস্থ্যজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন ব্যায়ামের বিকল্প নাই

নিয়মিত ব্যায়াম করুন

স্থাস্থ্যজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন ব্যায়ামের বিকল্প নাই। ইয়োগা, সাঁতার, হাঁটাহাঁটি কিংবা খালি হাতে ব্যায়াম করতে হবে। সকালে ব্যায়াম করা বেশি উপকারী হলেও সময় না পেলে দিনের যেকোন সময় ব্যায়াম করতে পারেন। তবে কোন ব্যায়ামগুলো আপনার জন্য উপযোগী তা চিকিৎসকের কাছে জেনে নিন।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে পানি

পর্যাপ্ত পানি খেতে হবে

প্রতিদিন অন্তত দুই লিটার পানি খেতে হবে। শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে পানি। অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলতেও কার্যকর।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
ত্বকের সতেজভাব ধরে রাখতে ডাবের পানি উপকারি

ডাবের পানি খান

ত্বকের সতেজভাব ধরে রাখতে ডাবের পানি উপকারি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। শরীর থেকে ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করতে ডাবের পানি বেশ কার্যকর।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
হলুদ ত্বক মসৃণ করে ও উজ্জ্বলতা বাড়ায়

হলুদের ব্যবহার

কাঁচা দুধ বা দইয়ের সাথে হলুদ গুঁড়া মিশিয়ে ত্বকে লাগাতে হবে। এটি ত্বক মসৃণ করে ও উজ্জ্বলতা বাড়ায়। তবে দিনেরবেলা এই প্যাক ব্যবহার করা উচিত না। রাতে ঘুমানোর আগে এই প্যাক ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
তারুণ্যদীপ্ত ত্বকের জন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা জরুরী

ত্বক পরিচর্যা জরুরী

তারুণ্যদীপ্ত ত্বকের জন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা, ময়েশ্চারাইজার লাগানো ও ত্বকের উপযোগী প্যাক ব্যবহার জরুরী। তবে ফেসপ্যাক বা ময়েশ্চারাইজার ঘষে ঘষে ত্বকে লাগানো ঠিক না। এতে ত্বক নাজুক হয়ে, বলিরেখা দেখা দিতে পারে।

দুধ ও দই খেতে হবে নিয়মিত

ত্বকের মসৃণতা ও লাবণ্য ধরে রাখতে দুধ ও দই ম্যাজিকের মতো কাজ করে। এই দুটি খাবার নিয়মিত খেতে হবে। এছাড়া দই ও কাঁচা দুধ ত্বকে লাগালেও বেশ উপকার পাওয়া যায়।

তারুণ্য ধরে রাখুন ৭ উপায়ে
ত্বকের মসৃণতা ও লাবণ্য ধরে রাখতে দুধ ও দই ম্যাজিকের মতো কাজ করে

কেবল দামী প্রসাধনী ব্যবহার করেই ত্বকের সৌন্দর্য ধরে রাখা যায় না। এজন্য দরকার বাড়তি যত্ন ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা। এটাই তারুণ্য ধরে রাখার গুরুত্বপূর্ণ হাতিয়ার।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর