শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাবি শিক্ষকদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ জামালপুর-৪ আসনে রেকর্ড ব্যবধানে জয়, কোনো কেন্দ্রেই হারেননি বিএনপির শামীম ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের

নাগরিকদের ভাবনা শুনতে বিএনপির নতুন উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ সময় দেখুন
নাগরিকদের ভাবনা শুনতে বিএনপির নতুন উদ্যোগ


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নাগরিকদের মতামত ও পরামর্শ সরাসরি দলীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘লেটার টু তারেক রহমান’ নামে একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গুলশান-২-এ বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, “‘তারেক রহমান শুনবেন আপনার কথা’— এই লক্ষ্যকে সামনে রেখে নাগরিকদের ভাবনা, প্রত্যাশা ও বাস্তবসম্মত পরামর্শ সরাসরি আমাদের নেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘লেটার টু তারেক রহমান’ উদ্যোগ নেওয়া হয়েছে।”

মাহ্দী আমিন জানান, আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, চারপাশের সমস্যাগুলো কী এবং সেগুলোর কার্যকর সমাধান কী হতে পারে—এসব বিষয়ে দেশের মানুষকে চিঠি, ই-মেইল ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মতামত জানানোর আহ্বান জানানো হচ্ছে।

এই উদ্যোগের আওতায় নাগরিকরা গুলশান-২ এর নির্ধারিত ঠিকানায় (হাউজ-১০সি, রোড-৯০) চিঠি পাঠাতে পারবেন। পাশাপাশি [email protected] ই-মেইলে মতামত পাঠানো এবং facebook.com/LetterToTariqueRahman ফেসবুক গ্রুপ ও letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও নিজেদের চিন্তা ও প্রস্তাব শেয়ার করা যাবে।

মাহ্দী আমিন আরও বলেন, ‘জনগণের চিন্তাভাবনা সরাসরি তারেক রহমানের কাছে পৌঁছানোর মধ্য দিয়ে একটি সুন্দর, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।’ তিনি জানান, প্রাপ্ত মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নীতিনির্ধারণে কাজে লাগানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ‘এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর