মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৫৬ সময় দেখুন
প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জামালপুরের সাংবাদিকরা। একই সঙ্গে প্রতিবাদ সভা থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন সাংবাদিকরা।

আজ শুক্রবার বিকাল চারটার দিকে শহরের শহিদ হারুন সড়ক এলাকায় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক কমিটি এই প্রতিবাদ সভার আয়োজন করে।

এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ অনলাইন পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।

সভার সভাপতিত্ব করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও নিউজ এজেন্সি পিবিএর জামালপুর স্টাফ রিপোর্টার রাজন্য রুহানি।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল, সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, দেশ রুপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, নয়া দিগন্তের মেজবাহ উদ্দিন, সময়ের কন্ঠস্বরের রকিব হাসান, বণিক বার্তার সাংবাদিক আরিফুজ্জামান আকন্দ, বাংলা ট্রিবনের সাংবাদিক বিশ্বজিৎ দেব, ঢাকা টাইমসের ইমরান মাহমুদ, ভোরের কাগজের মেলান্দহ প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ, ডেইলি বাংলাদেশের সাংবাদিক দেলোয়ার হোসেন, লাইভ নিউজ ২৪ বিডি ডটকমের সাংবাদিক মাহমুদুল হাসান, বাংলাভিশন অনলাইনের সাংবাদিক মো.শাহীন, বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক মাসুদ রানা ও আজকের পত্রিকার ইসলামপুর প্রতিনিধি এমকে দোলন বিশ্বাস প্রমুখ।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরর তীব্র প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সভায় অংশ নেওয়া সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা তাঁদের প্রতিক্রিয়া বক্ত্য করেন।

সভায় সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল বলেন, মধ্য রাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিককে গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থি এবং সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, প্রথম আলোসহ সাংবাদিকদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা না করে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা শুধুমাত্র মুক্ত সাংবাদিকতার অন্তরায় নয়, গণতন্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সবচেয়ে বড় বাধা। সাইবার অপরাধ দমনের নামে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ অত্যান্ত দুর্ভাগ্যজনক। এতে সাংবাদিকতাকে নিরুৎসাহিত করবে। সমাজে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করবে, মোটেও তা একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য কাম্য নয়। মধ্য রাতে সাংবাদিককে তুলে নিয়ে মামলা দেয়ার ঘটনা এবং দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করে ভয় দেখানো হচ্ছে। আর এর মধ্য দিয়ে মানবাধিকারের চরম অবমাননা। দ্রুত সময়ের মধ্যে সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom