বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বাগেরহাটে ষাটগুম্বজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
বাগেরহাটে ষাটগুম্বজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত


বাগেরহাট প্রতিনিধি ::

জেলায় বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় এই মসজিদে জেলার প্রধান ও প্রথম ই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় ৩য় ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ও প্রধান জামায়াতে ইমামতি করেন, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। প্রথম জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনসহ জেলার গন্যমান্য বক্তিগণ অংশগ্রহন করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি-সম্মৃদ্ধির জন্য দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনবাসীর মুক্তির জন্য দোয়া করা হয়।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদে নামাজ পড়তে ভোর থেকেই জেলা ও জেলার বাইরে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে ভীড় জমায়। মুসল্লিদের আধিক্যের কারণে মূল মসজিদ ভবনের বাইরেও দু’টি প্যান্ডেল করা হয়। বিপুল সংখ্যক মুসল্লি ঈদের জামাত আদায় করেন। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করেছেন।

বাগেরহাটে জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, দেশ ও জাতির শান্তির জন্য দোয়া করেছি। মুসল্লিরা স্বতস্ফুর্তভাবে নামাজ আদায় করেছে। বিশৃঙ্খলা এড়াতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রত্নতত্ত্ব অধিপ্তরের কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে আমরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছি। আগামীতেও আড়ম্বরপূর্ণভাবে এখানে ঈদের নামাজ আয়োজনের আশা ব্যক্ত করেন তিনি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর