শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্য শাজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ জুন) অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বসতভিটা পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। এ সময় তিনি ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাজাহানের পরিবারের জন্য চাল, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহায়তার আওতায় টিন, নগদ অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে শাজাহানের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরসহ তিনটি স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের দ্রুত সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পূর্ণ পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom