মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৯৭ সময় দেখুন
বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ


ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেয়ার রোডের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে যুবদলের পদবঞ্চিত নেতাদের ৬০-৬৫ জন অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা পদবঞ্চিতরা বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছি। চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে যাতে সাক্ষাৎ করতে পারি সেজন্য তার কাছে অনুরোধ করেছি।

এ সময় ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক নেতা আবুল হাসান, ছাত্রদলের সাবেক নেতা দেওয়ান অলি উদ্দিন সুমন, মোহাম্মদ আসাদুল আলম টিটুসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর