আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই রবিউল হোসেন, এএসআই মেজবাহ উদ্দিন, এএসআই মোঃ জসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ০১/০৭/২০২৬ তারিখে আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি গেট ও পাহাড়তলী থানাধীন নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আকবরশাহ থানার মামলা নং-৪০, তারিখ-২৮/০৬/২০২৬, ধারা-৪৫৭/৩৮০/৪২৭-এর এজাহারভুক্ত আসামি ০১। তাকবির হোসেন রিয়াদ (২৫), পিতা- শাহ আলম, মাতা- শাহিনুর বেগম, সাং- পূর্ব হিংগুলী, তলতলা, মকরম আলী ভূইয়া বাড়ি, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- জনতা কলোনী, মুছা চৌধুরীর ভাড়াটিয়া, থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম; ০২। নুরুন্নবী (২২), পিতা- কাজী আবুল কালাম, মাতা- খালেদা বেগম, সাং- নোয়াপাড়া, কে টাওয়ার, ৪র্থ তলা, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম; ০৩। রাকিব হোসেন (২৪), পিতা- মারফত উল্লাহ, মাতা- বিবি আক্তার, সাং- নোয়াপাড়া (আমানত উল্লাহ চেয়ারম্যান বাড়ি), থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম; ০৪। ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা (৪৮), পিতা- মৃত আহমদুর রহমান, মাতা- বিবি মরিয়ম, সাং- জনতা কলোনী (মোল্লা বাড়ি), থানা- আকবরশাহ, জেলা- চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের দখল হতে চোরাইকৃত ০২ (দুই)টি ল্যাপটপ ও ০১ (এক)টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।