বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

বেশি রাগ ওজন বাড়ায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬১ সময় দেখুন
বেশি রাগ ওজন বাড়ায়


লাইফস্টাইল ডেস্ক

কারণে-অকারণে অনেকেই সারাক্ষণ রেগে থাকেন। আসলে অনেকক্ষেত্রে তারা নিজেও বুঝতে পারেন না, যে হুটহাট রেগে যাচ্ছেন। ক্রোধ একটি মানসিক অবস্থা এবং এর সাথে সম্পর্ক আছে শরীরের। ক্রোধ মানুষের হরমোনকে প্রভাবিত করে। আর রাগের কারণে হরমোনে যে প্রভাব পড়ে তার ফলে মোটা হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা বেড়ে যায়।

ক্রোধে রক্তচাপ, হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। ফলে যে কারো জীবনে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এসবের পাশাপাশি ওজন বাড়ার ঝুঁকি দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করবে।

বেশি রাগ ওজন বাড়ায়
ক্রোধ মানুষের হরমোনকে প্রভাবিত করে

দুই ধরনের ক্রোধ দেখা যায়। ক্লিনিক্যাল বা মাঝেমাঝে রেগে যাওয়া— এ ধরনের ক্রোধ স্বাভাবিক ও প্রকৃতিগত। এ ধরনের ক্রোধ অনুভূতি যে কারোরই আসে এবং চলেও যায়। আর দীর্ঘস্থায়ী ক্রোধ— যা ব্যক্তির মনে দীর্ঘক্ষণ থাকে এবং চরিত্রগত দিক থেকে মারাত্মক।

এখন প্রশ্ন হলো রাগের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক কী?

রাগ মূলত ক্ষুধা বাড়ায়। রেগে গেলে অনেকেই একসঙ্গে বেশি খেয়ে থাকেন। আবার রাগের কারণে অনেকেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন। দুই ক্ষেত্রেই ওজন বাড়ার ঝুঁকি রয়েছে।

বেশি রাগ ওজন বাড়ায়
ক্রোধ একটি মানসিক অবস্থা এবং এর সাথে সম্পর্ক আছে শরীরের

ভারতের ওকহার্ড হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সোনাল আনন্দ বলেন, ‘এটি বিবর্তনের একটি অংশ। একটি শিশু যখন কাঁদে তখন বেশিরভাগ সময় সন্তানের ক্ষুধা না থাকলেও কান্না থামানোর উপায় হিসেবে মা তাকে কিছু একটা খেতে দেন। এই ঘটনাগুলো আমাদের মস্তিষ্কে এমনভাবে ঝেঁকে বসেছে যে, আমরা যখন রেগে যাই বা দুঃখিত হই তখন তা মোকাবিলার ব্যবস্থা হিসেবে খাবার গ্রহণ করি’।

তিনি বলেন, ‘ক্রোধ একটি প্রবৃত্তিজনিত ব্যাপার একইভাবে খাওয়াও তাই। একই মস্তিষ্কে যখন ক্রোধ কাজ করে তখন এর সমাধান হিসেবে আমরা খাবার বেছে নেই। ফলে ওজন বাড়ে’।

বেশি রাগ ওজন বাড়ায়
ক্রোধ একটি প্রবৃত্তিজনিত ব্যাপার

মনোচিকিৎসকের কথায় সায় দিচ্ছেন ডায়েটিশিয়ানরাও। ভারতের পরশ হসপিটালের ডায়েটিশিয়ান ডা. আশিমা চোপড়া বলেন, ‘হ্যাঁ, ক্রোধ ওজন বাড়াতে পারে। যখন কেউ রেগে যায় তখন শরীর থেকে কর্টিসল নামক হরমোন নির্গত হয়। এই হরমোনের ফলে আপনি হয় মারাত্মক ক্ষুধা অনুভব করবেন নতুবা একেবারেই ক্ষুধা লাগবে না’।

তিনি জানান, যখন প্রচণ্ড ক্ষুধা লাগবে তখন আপনার হরমোন শুধুমাত্র উচ্চ কার্বস ও শর্করাজাতীয় খাবারেই নিঃসরণ হওয়া বন্ধ হবে। অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার খেলেও আপনার ক্ষুধা নিবারণ হবে না। বস্তুত, শর্করা জাতীয় খাবার ছাড়া অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার আপনার মেজাজ আরও বাড়িয়ে তুলতে পারে। আর শর্করা জাতীয় খাবার অধিক গ্রহণ করলে ওজন বাড়বেই।

-হেলথশটসডটকম অবলম্বনে

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর