শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৪ সময় দেখুন
ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।

এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, সরকারি বেসারকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি সহ সকল শ্রেণী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ, পুলিশ-বিএনসিসি-স্টাউট সদস্যদের কুচকাওয়াজ-ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মধ্য দিয়ে ১ম পর্বের অনুষ্ঠান শেষ হয়। 

উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ মিঞা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান সহ সকল সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিন ২য় পর্বে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুপুরে মুক্তিযোদ্ধা একাদশ বনাম শিক্ষক একাদশ, বাজার বনিক সমিতি একাদশ বনাম উপজেলা পরিষদ একাদশ, সাংবাদিক একাদশ বনাম পৌরসভা একাদশ ফুটবল ম্যাচ, নারীদের ফুটবল ম্যাচ ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর