রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে যৌতুকের টাকার জন্য গৃহবধুকে হত্যার হুমকি কর্ণফুলীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, জীবিত উদ্ধার আরেক শিশু শেরপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকতের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে বিপ্লব: স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ; মামলা দায়ের সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ! শক্ত অবস্থানে বিজিবি সাপাহারে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া মাহফিল

মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২ সময় দেখুন
মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার ৩


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: লোহাগাড়ায় মোটরসাইকেল চুরির কয়েকটি অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেফতার করেছে। তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত লোহাগাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজন হলো- আসিফুল ইসলাম (২২), বেলাল উদ্দিন (২৪), মো. মিজান (২৪)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে মোটরসাইকেল চুরির অভিযোগ আসছিল। এসব অভিযোগ তদন্তে নেমে আমরা প্রথমে আসিফকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যে আরও দু’জনকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

‘গ্রেফতার আসামিরা সবাই মোটরসাইকেল চোরাই সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আট জনের নাম উল্লেখ করে ও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। বাকিদের ধরতে আমাদের অভিযান চলছে।’

গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওসি জানান।

সারাবাংলা/আইসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom