মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত India on brink of historic Lord’s Test victory after Yastika Bhatia’s record-breaking century | Cricket News বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক পাভেলের এনজিওগ্রাম সম্পন্ন, একটি ব্লক শনাক্ত Thalapathy Vijay’s Fans Can Watch Jana Nayagan Without CBFC Cuts, Here’s How | Tamil Cinema News কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের সফলতা কামনা শামা ওবায়েদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৭ সময় দেখুন
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের সফলতা কামনা শামা ওবায়েদের


ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান সংলাপের সফলতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সৌজন্য বৈঠককালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

এই সময়ে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ সংলাপ অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom