শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শেখ হাসিনার বহরে হামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হানের মৃত্যু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দেখুন
শেখ হাসিনার বহরে হামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হানের মৃত্যু – Corporate Sangbad


আইন-আদালত

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন।

শনিবার (২৭ আগস্ট) ভোররাতে তিনি কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাভিদ রায়হান লাকী কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক।

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর