সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

অভয়নগরে জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
অভয়নগরে জাতীয় শোক দিবস পালন


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগরে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগষ্ট সোমবার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও দোঁয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার।

এছাড়া অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান, কৃষি অফিসার গোলাম সামদানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুরজহুর মুকুল, চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নানসহ আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দ্প্তরের কর্মকর্তাবৃন্দ।

অভয়নগর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ‍্যেগে শংকরপাশা সরকারি হাইস্কুল মাঠে শহীদ মিনারের পাশে জাতীয় শোক দিবস ও দোঁয়া মাহফিল পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু প্রমুখ।

আলোচনা ও দোঁয়া অনুষ্ঠান শেষে যুব ঋণ বিতরণ, চিত্রাংকন, সঙ্গীত প্রতিযোগিদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর