বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট এখন আরও সহজ New Film In Tamil Nadu Can Hold 6 Shows A Day, Vijay’s Government Passes Order | Bollywood News Shubman Gill opts to bowl, Mohammed Siraj and Kuldeep Yadav miss out as India go with four pacers against New Zealand | Cricket News ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সংসদে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ২০১০ যৌন হয়রানির প্রতিবাদ: ২৭ দিন ক্লাসের বাইরে উদয়ন স্কুলের ১০ শিক্ষার্থী, বিক্ষোভ ‘দক্ষিণ এশিয়ায় শক্তিশালী প্রোডাকশন নেটওয়ার্ক গড়তে বাংলাদেশ কাজ করছে’

আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে:সাবেক এমপি হারুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১১০ সময় দেখুন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

সঙ্কটময় মুহুর্তে ঐক্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হারুনুর রশীদ। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া ৃষ্টিন›ন পার্কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন  তিনি।

যমুনা সেতুর নাম পরিবর্তন করার দাবি জানিয়ে তিনি বলেছেন, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একই সঙ্গে এই গণআন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অর্ন্তভুক্ত করতে হবে।

তিনি বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশের মানুষ এখন অনেক সঙ্কটময় সময় পার করছে। এই সময়ে আমাদের অত্যান্ত ধৈর্য্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না কঠিন সময় পার করছি।’
কোটা বিরোধী আন্দোলনে নিহত-আহত করা  ব্যক্তিদের গ্রেপ্তার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বিএনপি নেতা হারুন বলেছেন- শেখ হাসিনা ভারতে গিয়ে কুটচাল চালাচ্ছেন। সেখানে বসে তিনি বিভিন্ন ধরণের সলা-পরামর্শ করছেন। ভারতকে পরিস্কার বলতে চাই, তারা কী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী করবে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যান্তরীন ও রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেয়া হবে।

শেখ হাসিনা পুলিশ ও বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করবা। গুম করবা। আইনের অপব্যবহার করবা।রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে, পুলিশ, বিজিবিসহ অনান্য বাহিনীকে নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করবা। বিচার বিভাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবা। এমন করে দেশ চলতে পারে না।

পদত্যাগী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, অবৈধভাবে সরকার গঠন করে গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে। এ সময় মানুষ রাতে শান্তিভাবে ঘুমাতে পারেনি। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে এসব ঘটনায় বিচারের মুখোমুখী করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যের শেষ দিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক লের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক জামিউল হক সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক,  আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ,তাসেম আলীসহ অন্যরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর